নিজস্ব প্রতিবেদক: শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে টঙ্গীবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকালে প্রেসক্লাবের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আলী আসগর রিপন মল্লিক। টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মাহাবুব ইসলাম রন্টি, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি মো. সুমন চৌকদার, সাংবাদিক সামসুদ্দিন তুহিন, শেখ সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম পিন্টু, কোষাধ্যক্ষ অনিক শেখ, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির খান, দপ্তর সম্পাদক হোসাইন হাওলাদার, সাংবাদিক মো. মাসুদ, সমাজসেবক হারুন, যুবদল সদস্য নুরুল হক মিন্টু, বিএনপি নেতা মো. স্বপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তারা। আলোচনা সভা শেষে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
টঙ্গীবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
২৮