নিজস্ব প্রতিবেদক: বাংলাভিশন টেলিভিশনের স্টাফ রিপোর্টার সৈকত সাদিকের পিতা সাদেক আলী (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…..রাজিউন)। তিনি গতকাল রবিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুম সাদেক আলী একসময় বিএডিসিতে চাকরি করতেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, ৪ পুত্র ও ৩ কন্যা সন্তানসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। গতকাল রবিবার বাছ আছর মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর দক্ষিণ হাটি গ্রামের স্থানীয় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ, মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের সভাপতি ও এটিএন নিউজ এডিটর শাহাদাত রানা, ফোরামের সহ-সভাপতি জাহাঙ্গীর খান বাবু, সিরাজদিখান প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ বাবুল, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি মো. আরিফ হোসেন, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শ্যামলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ। ঢাকাস্থ মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক সৈকত সাদিক জানান, তার বাবা সাদেক আলী দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি রবিবার সকালে মৃত্যুবরণ করেন। বাদ আছর জানাজা নামজ শেষে শেখরনগর দক্ষিণ হাটি জান্নাতুল বাকি কবরস্থানে তাকে দাফন করা হয়। পরিবারের পক্ষ থেকে পিতার রুহের মাগফিরাত কামনায় তিনি সকলের কাছে দোয়া চান।
সাংবাদিক সৈকত সাদিকের পিতা সাদেক আলী আর নেই
৪৭
পূর্ববর্তী পোস্ট