হোম মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

মুন্সীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার বেলা ১১টায় আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন এবং বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট এর যৌথ উদ্যোগে মুন্সীগঞ্জ শহরের দর্পনা কমিউনিটি সেন্টারে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক মেয়র এ.কে.এম ইরাদত মানু।
আন্তর্জাতিক মানবধিকার সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মফিজুর রহমান সোহেল এর সভাপতিত্বে, আন্তর্জাতিক মানবধিকার সংস্থার মহাসচিব এড. লাকি আক্তারের সঞ্চালনায় এবং সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম মোল্লার সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাছির উদ্দিন জুয়েল, সহ-সভাপতি গুলজার হোসেন, ক্রীড়া ব্যক্তিত্ব আয়নাল হক স্বপন, নিরাপদ সড়ক চাই সংগঠনের সভাপতি আতিকুর রহমান টিপু, মুন্সীগঞ্জের কাগজের চীফ রিপোর্টার মাসুদ রানা, মো. আলী লিটন, মোশারফ হোসেন, সোহেল আরমান টগর, শহর যুবদলের সদস্য সচিব রায়হান কবির, রিপোর্টার সাইদুর রহমান, উপদেষ্টা সাদেক হোসেন, এডভোকেট মোঃ শাহ আলম, সাংবাদিক জহুরুল ইসলাম বিদ্যুৎ। এছাড়া অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইউনুছ পারভেজ, আব্দুল জলিল, ইব্রাহিম খলিল, এম এম ইদ্রিস, শফিক আহম্মেদ, সাদেক হোসেন, ফারুক হোসেন, শেখ মোঃ দেলোয়ার হোসেন, মোঃ সুলতান মিয়া, মুফতি সোহাইল আহম্মেদ, রাজ্জাক শেখ, সেকান্দার শেখ, মোঃ সামসুদ্দিন, হাসানুর রহমান দিপু, আঃ সালাম বেপারী, নূর হোসেন, কাউছার শেখ, মোঃ সায়েম, মোঃ হৃদয়, নাজমুল, আঃ সালাম, পলি আক্তার প্রমুখ।

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com