নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের গজারিয়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার বিকাল ৫টায় উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উত্তর শাহপুর গ্রামে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ সিরাজুল ইসলাম পিন্টু।
ইউনিয়ন বিএনপি নেতা মোঃ গিয়াসউদ্দিন মেম্বার এর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু জাফর ভুট্টো’র সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিন্টু খন্দকার, সাবেক ছাত্রনেতা শহিদুজ্জামান শাহীন আলম, বিএনপি নেতা আব্দুল গাফফার মেম্বার, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিল্কী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মিজানুর রহমান প্রমুখ। সভা শেষে দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়।
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল
৩০
পূর্ববর্তী পোস্ট