হোম সদর হৃদরোগে আক্রান্ত হয়ে মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মীর বাছির উদ্দিন জুয়েল এর ইন্তেকাল

হৃদরোগে আক্রান্ত হয়ে মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মীর বাছির উদ্দিন জুয়েল এর ইন্তেকাল

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: মাছরাঙা টেলিভিশন ও দৈনিক ইত্তেফাকের মুন্সীগঞ্জ প্রতিনিধি সাংবাদিক মীর বাছির উদ্দিন জুয়েল (৪৮) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
স্বজন ও সহকর্মীরা জানান, গত ৪ বছর ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন জুয়েল। তার হার্টে ৩টি ব্লক ধরা পড়ে। এই অবস্থাতেই তিনি দিন যাপন করছিলেন। সর্বশেষ গত রোববার বিকাল ৫টার দিকে বুকে অস্বাভাবিক ব্যাথা অনুভব করেন জুয়েল। পরে সাংবাদিক সহকর্মীদের সহায়তায় স্থানীয় একটি ক্লিনিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন তিনি। রাতে ফের অসুস্থতা অনুভব করলে তাকে নিয়ে যাওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। রাত দেড়টার দিকে সেখানেই মৃত্যুবরণ করেন জুয়েল। মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক বলেন, বাছির উদ্দিন জুয়েল জেলায় কর্মরত সাংবাদিকদের সবচেয়ে প্রাচীন সংগঠন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের বর্তমান কমিটির সভাপতি ছিলেন। আগামী ২৪ জানুয়ারি প্রেসক্লাবে নির্বাচনের মাধ্যমে কমিটির পালাবদল হওয়ার কথা ছিল।
ব্যক্তিগত জীবনে জুয়েল স্ত্রী ও এক ছেলে সন্তানের জনক। বাছির উদ্দিন জুয়েলের প্রথম জানাজা নামাজ গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় মুন্সীগঞ্জ শহর জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বেলা ১২টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে মুন্সীগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মরহুমকে গভীর শ্রদ্ধা জানানো হয়। বাদ জোহর মরহুমের নিজ এলাকা টঙ্গীবাড়ী উপজেলার বাহেরপাড়ায় সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

 

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com