হোম বিনোদন আদালতের রায়ে স্বস্তিতে সাইফ আলি খান

আদালতের রায়ে স্বস্তিতে সাইফ আলি খান

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

বিনোদন ডেস্ক: দীর্ঘ প্রায় আড়াই দশকের আইনি লড়াইয়ের অবসান হলো ভারতের ভোপালের জেলা আদালত। মধ্যপ্রদেশের ভোপালে অবস্থিত ১৬ দশমিক ৬২ একর বিতর্কিত জমি নিয়ে চলা মামলায় চূড়ান্ত জয় পেলেন বলিউড অভিনেতা সইফ আলি খান। শুক্রবার আদালত পাতৌদি পরিবারের পক্ষেই রায় দেয় এবং প্রতিপক্ষের সব দাবি খারিজ করে দেয়। ফলে এই জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটল।
ভোপালের নয়াপুরা এলাকার এই জমি নিয়ে বিতর্কের শুরু ১৯৯৮ সালে। সেসময় আকিল আহমেদ ও তার সহযোগীরা আদালতে মামলা করে দাবি করেন, ১৯৩৬ সালে ভোপালের তৎকালীন রাজপরিবারের সদস্য নবাব হামিদুল্লাহ খান তাদের পূর্বপুরুষদের ওই জমি উপহার দিয়েছিলেন। সেই সূত্র ধরেই তারা জমিটির ওপর নিজেদের অধিকার প্রতিষ্ঠার চেষ্টা চালান।
তবে দীর্ঘ শুনানি শেষে আদালত সেই দাবি গ্রহণ করেনি। বিচারকদের পর্যবেক্ষণে বলা হয়, মামলাকারীরা তাদের দাবির পক্ষে কোনো গ্রহণযোগ্য নথি বা শক্ত প্রমাণ উপস্থাপন করতে পারেননি। পাশাপাশি প্রায় ৬০ বছর পর মামলা দায়ের করাকেও গুরুতর দেরি হিসেবে বিবেচনা করা হয়েছে।
রায়ে আদালত স্পষ্ট করে জানায়, জমির মালিকানা সংক্রান্ত দাবিকে সমর্থন করার মতো কোনো বিশ্বাসযোগ্য দলিল বা রেকর্ড প্রতিপক্ষের তরফে তুলে ধরা হয়নি। ফলে পুরো মামলাটিই খারিজ করে দেওয়া হয়।
এই রায়ের ফলে ঐতিহাসিকভাবে ভোপালের সাবেক রাজপরিবারের সঙ্গে যুক্ত ১৬ দশমিক ৬২ একর জমির ওপর সাইফ আলি খান ও তার পরিবারের উত্তরাধিকারী অধিকার আবারও আইনি স্বীকৃতি পেল। দীর্ঘদিনের এই আইনি টানাপোড়েনের অবসানে সাইফ ও তার পরিবারের জন্য এটি বড় স্বস্তির খবর বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com