হোম সদর সদর উপজেলা ও জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ছামিনা ইয়াসমিন

সদর উপজেলা ও জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ছামিনা ইয়াসমিন

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সদর উপজেলা ও মুুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাধ্যমিক পর্যায়) হিসেবে নির্বাচিত হয়েছেন ফুলতলা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছামিনা ইয়াসমিন। তার এ অর্জনে শিক্ষক পরিবার ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের সভাকক্ষে উপজেলা প্রশাসনিক কমিটি এবং জেলা পর্যায়ের প্রশাসনিক বাছাই কমিটি এ ফলাফল ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ সদরের কোর্টগাঁও এলাকার মো. আমজাদ হোসেন ও আমেনা বেগম দম্পতির মেয়ে ছামিনা ইয়াসমিন ২০০১ সাল থেকে শিক্ষকতা পেশায় যোগদান করেন। ২২ বছরের শিক্ষকতা জীবনে তিনি শিক্ষার্থী ও তার শিক্ষণীয় বিষয়ের মাঝে যথার্থ সেতুবন্ধন রচনা করেন। তার আচার-আচরণে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ সন্তোষ প্রকাশ করেছেন।

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com