নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের কাইচ মালধায় অগ্নিকান্ডের ঘটনায় মারাত্মক ক্ষতিগ্রস্থ ৬টি পরিবারের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকারি সহায়তা প্রদান করেছেন।
গত ১১ জানুয়ারি ভোরে কাইচ মালধায় অগ্নিকান্ডে ৬টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে পরিবারের সদস্যগণ খাদ্য, বস্ত্র ও বাসস্থানের দুর্ভোগে পড়েন। অগ্নিকান্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা।
গতকাল মঙ্গলবার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে ৩০ কেজি চাল, মুন্সীগঞ্জ জেলা পরিষদ থেকে প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ১ লক্ষ বিশ হাজার টাকার চেক, উপজেলা পরিষদ থেকে প্রাপ্তি সাপেক্ষে ঢেউটিন ও উপজেলা প্রশাসনের পক্ষে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ। এসময় উপস্থিত থেকে সহায়তা গ্রহণ করেন ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে শাহ আলম হাওলাদার, আলী হোসেন শেখ, মোঃ নুরে আলম হাওলাদার, মোঃ জামাল হাওলাদার, প্রিয়াংকা ও শাহেন শাহ। সহায়তা প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতুব্বর, উপজেলা প্রশাসনিক কর্মকর্তাগণসহ স্থানীয় জনপ্রতিনিবৃন্দ।
টঙ্গীবাড়ীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সরকারি সহায়তা
২৯
পূর্ববর্তী পোস্ট