নিজস্ব প্রতিবেদক: জাতীয় যুবশক্তি মুন্সীগঞ্জ জেলা শাখার ৩৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আজিম সরদার বিপ্লবকে আহ্বায়ক, জুয়েল শেখকে সদস্য সচিব এবং মো. মনজুরুল হোসেন (মঞ্জুর) কে মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এক বছর মেয়াদি এ কমিটি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের স্বাক্ষরের মাধ্যমে অনুমোদন পায়। কমিটিতে অন্যান্যদের মধ্যে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাইম আহমেদ নয়নসহ আরও কয়েকজন নেতা-কর্মী।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, যুবসমাজকে সংগঠিত করা, গণতান্ত্রিক আন্দোলন জোরদার করা এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করাই হবে তাদের প্রধান লক্ষ্য।
তারা আশা প্রকাশ করেন, এ কমিটির মাধ্যমে মুন্সীগঞ্জ জেলায় জাতীয় যুবশক্তির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও বিস্তৃত হবে।
জাতীয় যুবশক্তি মুন্সীগঞ্জ জেলা কমিটি গঠন
২৯
পূর্ববর্তী পোস্ট