নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার একাধিক ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার উপজেলার তন্তর ইউনিয়নে বেলা ১১টায়, ষোলঘর ইউনিয়নে বিকাল ৩টায় ও সন্ধ্যায় শ্যামসিদ্ধি ইউনিয়নের গাদিঘাট গ্রামে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিভিন্ন ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়া পরিচালনা করেন মুন্সীগঞ্জ-০১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা, শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কানন, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস, সদস্য সচিব মামুনুর রশীদ মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল ইসলাম রজিন, উপজেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম শুভসহ স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।