আমিরুল ইসলাম নয়ন: মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের নিয়ে সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে যান মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব ও মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তিনি।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় ঢাকার জিয়া উদ্যানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব ও মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মুজিবুর রহমান চেয়ারম্যান। এছাড়া আরো উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম জসিম, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক বায়জিদ শ্রাবণ, গজারিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান দেওয়ান মনা। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন গজারিয়া থানা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক, গজারিয়া থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মকবুল আহাম্মেদ রতন, গজারিয়া থানার যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন ভূঁইয়া, বাউশিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ হাসমত আলী তাঁতি, বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ শরীফ হোসেন মাস্টারসহ গজারিয়া উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন ও মুন্সীগঞ্জের বিএনপির নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কবরস্থানে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া মোনাজাত করেন মো. মহিউদ্দিন।
তিনি বলেন, তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাব।
কয়েক হাজার নেতাকর্মী নিয়ে খালেদা জিয়ার সমাধিস্থলে মুন্সীগঞ্জ বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন
১২৪