নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের গজারিয়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকাল ৫টায় উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ কামরুজ্জামান রতন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কামরুজ্জামান রতনের সহধর্মিণী নুরে জান্নাত রৌশনি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রফেসর গিয়াস উদ্দিন, মোঃ রফিকুল ইসলাম ভিপি মাসুম, এম ইসহাক আলী, মুহাম্মদ মাসুদ ফারুক, রেনেসা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতাউর রহমান, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, উপজেলা বিএনপি নেতা দেওয়ান হারুন অর রশিদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কে এম জালাল রীমু, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ভূঁইয়া, উপজেলা কৃষক দলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা আইবি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মিজানুর রহমান মিজান প্রমুখ।
দোয়া মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন বিএনপি নেতা ওয়াসিম আহমেদ। পরে বালুয়াকান্দি ইউনিয়নের ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে চাদর বিতরণ করেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল
২৯