নিজস্ব প্রতিবেদক: “দেশের চাবি আপনার হাতে” -এ শ্লোগানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ বিষয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখানে এনজিও প্রতিনিধিদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকাল ৪টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার রুম্পা ঘোষ এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় গণভোট ২০২৬ কর্মসূচির গুরুত্ব, ভোটারদের মাঝে সচেতনতা বৃদ্ধি, নির্বাচনকালীন আচরণবিধি প্রতিপালন এবং সাধারণ মানুষের মাঝে নির্বাচন সংক্রান্ত তথ্য পৌঁছে দিতে ব্যাপক প্রচার-প্রচারণার বিষয়ে আলোচনা করা হয়। এসময় সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পঃপঃ কর্মকর্তা আফসানা পারভীন, নির্বাচন কর্মকর্তা ফারুক হোসেন, সমাজসেবা কর্মকর্তা সুমন মধু, সহকারী সমাজসেবা কর্মকর্তা আরিফুল আলমসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি।
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে সিরাজদিখানে এনজিও প্রতিনিধিদের অবহিতকরণ সভা
৩১
পূর্ববর্তী পোস্ট