হোম সিরাজদিখান সিরাজদিখান বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে কেক প্রস্তুত; ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

সিরাজদিখান বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে কেক প্রস্তুত; ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে কেক প্রস্তুত ও সংরক্ষণের দায়ে এক ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে সিরাজদিখান উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ তহিদুল ইসলাম বারির নেতৃত্বে সিরাজদিখান বাজারে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ধারা ৫৩ অনুযায়ী অস্বাস্থ্যকর পরিবেশে কেক প্রস্তুত ও সংরক্ষণসহ ভোক্তা স্বাস্থ্যের ঝুঁকি সৃষ্টিকারী অবহেলার জন্য অভিযুক্ত ওয়ার বেকারি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সিরাজদিখান থানা পুলিশ সার্বিক সহযোগিতা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌহিদুল ইসলাম বারি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন মিউটেশন সহকারী মোঃ সাইফুল ইসলাম, সার্টিফিকেট সহকারী মেহেদী কিরনসহ আরো অনেকে।

 

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com