হোম শ্রীনগর শ্রীনগরে জায়গা দখল চেষ্টা ও মার্কেট ভাঙচুরের অভিযোগ

শ্রীনগরে জায়গা দখল চেষ্টা ও মার্কেট ভাঙচুরের অভিযোগ

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের চারিপাড়া গ্রামের সংযুক্ত দক্ষিণ মান্দ্রা সড়ক সংলগ্ন গাজী মার্কেটের সাথে জায়গা দখল চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এমদাদ গাজীর স্ত্রী রাজিয়া বেগম একই এলাকার হিরণ মোল্লা, লুৎফর সরদার, জয়নাল মোল্লা, সাইফুল মোল্লা, বাছের ফকিরসহ অজ্ঞাত ১০ জনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন।
গত ২৬ ডিসেম্বর সকালে চারিপাড়ায় গাজী মার্কেটের জায়গা দখল করতে আসে অভিযুক্তরা। এসময় মার্কেটের দেয়াল ভাঙচুর করে ও লোহার গেইট খুলে নেয় বলে অভিযোগ করেন মামলার বাদী রাজিয়া বেগম (৪৮)।
তিনি বলেন, চারিপাড়ায় প্রায় ২০ বছরের পুরনো গাজী মার্কেটটি তার স্বামীর। ওই মার্কেটের পাশে ৩৫.৫৬ শতাংশ জমির বিরোধ তার স্বামী মুন্সীগঞ্জ বিজ্ঞ যুগ্ম জেলা জজ, ২য় আদালতে দেওয়ানী মামলা দায়ের করেন। মামলা নং-৯৬/২০২৫। মামলাটি চলমান রয়েছে। অথচ হেবা দলিল মূলে অভিযুক্তরা গত ২৬ তারিখে জায়গা দখল চেষ্টা করে। এসময় মার্কেট ভাঙচুরের মধ্য দিয়ে আমাদেরকে আর্থিকভাবে ক্ষতিসাধন করে। বাধা দিলে আসামীরা আমার স্বামীকে ধাক্কা মেরে আহত করে। এসময় আশপাশের লোকজন জড়ো হলে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। উপায় না পেয়ে বাদী হয়ে মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩নং আমলী আদালতে মামলা দায়ের করি। সিআর মামলা নং-৮/২৬। বিবাদীরা এখনও সম্পত্তি দখল চেষ্টার পাঁয়তারা করছে। নিরাপত্তাহীনভাবে আমাদের এখন ভয়ে দিন কাটছে।
সরেজমিনে গিয়েও গাজী মার্কেট ভাঙচুরের সত্যতা পাওয়া যায়। এ বিষয়ে জানতে মো. হিরন মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার সাক্ষাৎ মিলেনি।
স্থানীয়রা জানান, হিরন মোলা গং ঢাকায় বসবাস করে। মাঝেমধ্যে গ্রামে আসেন।
তারা আরো জানান, এমদাদ গাজীর মেয়ে সোনিয়া আক্তার বাবার জায়গায় বসবাস করার সুবাদে কৌশলে হেবা দলিল মূলে জায়গা গোপনে বিক্রি করে। এ নিয়ে বিরোধ শুরু হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, যারা ক্রয়সূত্রে জমির মালিকানা দাবী করছেন, তারা এখন উল্লেখিত জায়গা দখলে নিতে চাচ্ছেন। এ নিয়ে কয়েকদিন আগে গাজী মার্কেটের গেইট ও দেয়াল ভাঙচুরের ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, শ্রীনগর মান্দ্রা মৌজায় আরএস খতিয়ান সিএস ১৪৬, এসএ ৯১৫, আরএস ৩৯৯ দাগ নং সিএস/এসএ ৯১৫, আরএস ৬০০নং দাগে মোট সম্পত্তি ৩৯ শতাংশ। এর মধ্যে এমদাদ গাজীর দাবীকৃত ৩৫.৫৬ শতাংশ জমি।

 

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com