হোম শ্রীনগর শ্রীনগরে ভোট কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী

শ্রীনগরে ভোট কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গতকাল বুধবার শ্রীনগর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রের প্রস্তুতি ও ভোটকেন্দ্রে যাতায়াতের রাস্তা-ঘাট পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
এসময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল, উপজেলা নির্বাচন কর্মকর্তা এম কে আহমেদসহ নির্বাচন সংশ্লিষ্ট সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
এসময় তিনি কাঁঠালবাড়ী আশ্রাফিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসা, বাঘড়া স্বরূপ চন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয়, বাঘড়া ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৮৯নং জাহানাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৯৯নং ছত্রভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, লিটল স্টার কিন্ডার গার্ডেন এন্ড হাই স্কুলসহ বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখেন, সিসিটিভিসহ নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় সংস্কারের নির্দেশ প্রদান করেন।

 

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com