হোম আন্তর্জাতিক ইরানের বিক্ষোভ নিস্তেজ হওয়ায় বিশ্ববাজারে কমলো তেলের দাম

ইরানের বিক্ষোভ নিস্তেজ হওয়ায় বিশ্ববাজারে কমলো তেলের দাম

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের অভ্যন্তরে সরকারবিরোধী আন্দোলনে অস্থিতিশীল পরিবেশ ক্রমেই স্বাভাবিক হয়ে উঠছে। ইরানের বিক্ষোভ নিয়ে উদ্বেগ কমে যাওয়ায় বিশ্ববাজারে তেলের দামে উল্লেখযোগ্য পতন দেখা গেছে। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর এই পতন দেখা গেছে।
বৃহস্পতিবার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৩ দশমিক ০ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৬০ দশমিক ১৬ ডলারে নেমে আসে। ব্রেন্ট ক্রুডের দাম কমেছে ২ দশমিক ৯৩ শতাংশ যার দাম ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে ৬৪ দশমিক ৫৭ ডলার।
ইরানের পরিস্থিতি তেলের সরবরাহে প্রভাব ফেলতে পারে এমন আশঙ্কায় বুধবার তেলের দাম প্রায় ১ দশমিক ৫ শতাংশ বেড়েছিল। আন্তর্জাতিক বাজারে তেলের দরপতনের পেছনে ট্রাম্পের বক্তব্যকে কারণ হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প বলেছে, তাকে জানানো হয়েছে যে ইরানে বিক্ষোভকারীদের হত্যাকান্ড বন্ধ করা হয়েছে।

 

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com