হোম মুন্সীগঞ্জ আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন গভ. গার্লস হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন গভ. গার্লস হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন গভ. গার্লস হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন গভ. গার্লস হাই স্কুলের উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. শরিফুল ইসলাম। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কামরান হোসেন, শিক্ষকমন্ডলী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে নতুন প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া, সংস্কৃতি, সৃজনশীলতা, মানবিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, বিনয়ী, ন্যায়বিচার ইত্যাদি গুণাবলীর প্রতি মনোযোগী হওয়ার উপর গুরুত্বারোপ করেন।
বর্ণাঢ্য এই অনুষ্ঠানে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন, মশাল প্রজ্জ্বলন, বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা ও দলগত ডিসপ্লে শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com