নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের গজারিয়ায় মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়েছে।
জানা যায়, চলতি মাসের ৫ তারিখ সোমবার বেলা ১১টায় উপজেলার গজারিয়া বাতেনিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে সাবেক সভাপতি সৈয়দ আহমেদ মাস্টার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই কমিটি গঠন করা হয়। এসময় সভাপতি হিসেবে পোড়াচক বাউশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ হানিফ মিয়া, সাধারণ সম্পাদক হিসেবে হোসেন্দী দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট আঃ ছালাম ও সাংগঠনিক সম্পাদক পদে ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল হাসান এর নাম ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি হিসেবে মোঃ কামাল হোসেন ও আশুতোষ কুমার সাহা, যুগ্ম সম্পাদক মোসলেম উদ্দিন ও মোস্তফা কামাল, অর্থ সম্পাদক মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক হিসেবে মোঃ আমিনুল ইসলামসহ ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।
এ বিষয়ে নবগঠিত কমিটির সভাপতি মুহাম্মদ হানিফ মিয়া বলেন, আমরা চেষ্টা করবো শিক্ষকদের জীবন মানোন্নয়নে কাজ করতে। সেই সাথে শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষাদান পদ্ধতিতে পরিবর্তন আনতে।