নিজস্ব প্রতিবেদক: বিএনপির প্রয়াত চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার বিকেলে টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ৪ নম্বর ওয়ার্ড ভাঙ্গনিয়া গ্রামে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. হাসানুজ্জামান শান্ত মাদবরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি আলী আজগর রিপন মল্লিক, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান ইকো, ইউনিয়ন বিএনপি সভাপতি শেখ মো. জামাল ও সাধারণ সম্পাদক হাজী হুমায়ন কবির।
এসময় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও তোবারক বিতরণ করা হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল মাদবর চঞ্চল।
টঙ্গীবাড়ীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
২৬
পূর্ববর্তী পোস্ট