নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র থানা পুলিশ পরিদর্শন করেন। গতকাল রোববার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলার বাসাইল ইউনিয়নের উত্তর রাঙ্গামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র, রসুনিয়া ইউনিয়নের সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্র, বালুচর ইউনিয়নের মোল্লাকান্দী প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শনকালে কেন্দ্রগুলোর অবকাঠামোগত সুবিধা, নিরাপত্তা ব্যবস্থা, ভোটকক্ষের প্রস্তুতি, ভোটারদের প্রবেশ ও বহির্গমন পথসহ সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।
এসময় সিরাজদিখান (সার্কেল) সহকারী পুলিশ সুপার আনোয়ারুল পারভেজ, সিরাজদিখান উপজেলা নির্বাচন অফিসার ফারুক হোসেন এবং থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান উপস্থিত ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। পাশাপাশি ‘হ্যাঁ’ ভোট সংক্রান্ত বিষয়ে ভোটার ও শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন।
সিরাজদিখান থানা পুলিশের উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন
২৬
পূর্ববর্তী পোস্ট