হোম মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ

মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মুন্সীগঞ্জে মিলাদ, দোয়া মাহফিল ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার সকাল ১০টায় মুন্সীগঞ্জ শহরের ৭নং ওয়ার্ডের উত্তর ইসলামপুর (পশ্চিমপাড়া) এলাকায় মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় প্রায় ৫’শতাধিক অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন শহর চালক দলের সাধারণ সম্পাদক মো. সেলিম ফরাজি, বিএনপি নেতা আলমগীর পাঠান ও জুলাই যোদ্ধা মোক্তার হোসেন। এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মো. আজিম মাদবর, মো. আওয়াল মাদবর, মো. নাদিম হোসেন, মো. অসিম উদ্দিন মাদবর, মোঃ মাসুম মিয়া, মো. তারা হাজী, মোঃ ইমান আলী, মোঃ সালাম, মোঃ ইউনুছ, মোঃ আবু সাঈদ, মোঃ রোমেল, মোঃ সুমন ইসলাম, মোঃ সবুজ মাদবর, মোঃ স্বপন প্রমুখ।

 

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com