নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের শ্রীনগরে গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। গত রবিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ষোলঘর ইউনিয়নের জজ বাড়ি এলাকায় সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে প্রাণ সুশীল দাস (৪৮) ও মো. সোহেল (৩৯) নামে ২ মাদক কারবারিকে আটক করে। আটককৃত সুশীল দাস উপজেলার সমষপুর গ্রামের প্রাণ কৃষ্ণ দাসের ছেলে ও মো. সোহেল একই উপজেলার ষোলঘরের সদরামপুরের আব্দুস সাত্তারের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তল্লাশি করে আটককৃত ব্যক্তিদের কাছ থেকে ১২০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ১ হাজার ৫৪০ টাকা উদ্ধার করা হয়েছে। রাত ৯টার দিকে আটককৃত ব্যক্তিদের শ্রীনগর থানায় হস্তান্তর করা হয়।
শ্রীনগর থানার ডিউটি অফিসার সাব-ইন্সপেক্টর গোলাম মোস্তফা জানান, এ বিষয়ে রাতে মামলা দায়ের হয়েছে। সোমবার সকালে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
শ্রীনগরে গাঁজাসহ ২ মাদক কারবারি আটক
৩২
পূর্ববর্তী পোস্ট