হোম সিরাজদিখান সিরাজদিখানে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, অল্পের জন্য প্রাণে রক্ষা পেল ৪ জন

সিরাজদিখানে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, অল্পের জন্য প্রাণে রক্ষা পেল ৪ জন

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে হঠাৎ অগ্নিকান্ডে চলন্ত একটি অ্যাম্বুলেন্স সম্পূর্ণ পুড়ে গেছে। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় রোগীসহ চারজন অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।
গতকাল সোমবার দুপুর ৩টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া ওভার ব্রিজের ওপর মাওয়ামুখী একটি সাদা রংয়ের অ্যাম্বুলেন্সে হঠাৎ আগুন ধরে দুর্ঘটনাটি ঘটে। অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে মাগুরার উদ্দেশ্যে যাচ্ছিল। এ ঘটনায় প্রায় ৪০ মিনিট এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে চালকের উপস্থিত বুদ্ধি ও যাত্রীদের সচেতনতায় রোগীসহ মোট চারজন দ্রুত গাড়ি থেকে নেমে যান। ফলে বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সংবাদ পাওয়ার পর সিরাজদিখান ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অ্যাম্বুলেন্সটির গ্যাস লাইনের ত্রুটির কারণেই আগুনের সূত্রপাত হতে পারে।
হাঁসাড়া হাইওয়ে থানার ওসি এটি এম মাহমুদুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অল্পের জন্য চারজন প্রাণে রক্ষা পেয়েছে। কিছুক্ষণের জন্য সড়কে যান চলাচল বন্ধ ছিল।

 

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com