হোম সিরাজদিখান সিরাজদিখানে বেগম খালেদা জিয়া স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিরাজদিখানে বেগম খালেদা জিয়া স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মরণে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার দুপুরে সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর গ্রামবাসীর আয়োজনে কুসুমপুর জাগরণী সংসদ খেলার মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
ইছাপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল চৌধুরীর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরেন, সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সাবেক সদস্য সচিব আলী আনসার মোল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন সুমন, সদস্য সচিব শাহাদাত শিকদার, আহ্বায়ক সদস্য এ কে এম রাতুল, ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হোসেন, সাবেক সভাপতি কাজী কামরুজ্জামান লিপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইছাপুরা ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ মোঃ আমির আলী। এছাড়াও ইছাপুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও আলোচনা করা হয়।

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com