নিজস্ব প্রতিবেদক: শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে মুন্সীগঞ্জে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ব্রিলিয়্যান্ট স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার শহরের মাঠপাড়া ব্রিলিয়্যান্ট ক্যাডেট কেজি স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। এসময় বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীর দাঁত, ওজনসহ সামগ্রিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। স্বাস্থ্য পরীক্ষায় দায়িত্ব পালন করেন মোট পাঁচজন চিকিৎসক। তারা হলেন- এমবিবিএস (ঢাকা), পিজিটি (শিশু), এফসিজিপি, সিসিডি ডা. আজিম মাহমুদ (মুন্না); এমবিবিএস (ঢাকা), পিজিটি, শিশু এনেস্থিসিয়া, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট ডা. মো. মাহবুব শেখ; বিডিএস (ডিইউ) ডা. সায়মা আলী রন্তি; বিডিএস (ডিইউ) মো. নাদিমুল ইসলাম নাদিম এবং বিডিএস (ডিইউ) রায়হানুল ইসলাম।
স্বাস্থ্য পরীক্ষা শেষে শিক্ষার্থীদের মাঝে ব্রিলিয়্যান্ট স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়। এ কার্ডের মাধ্যমে ভবিষ্যতে নিয়মিত স্বাস্থ্য সেবা ও পরামর্শ গ্রহণের সুযোগ থাকবে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহনাজ বেগম হীরা বলেন, শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে প্রাথমিক পর্যায়েই স্বাস্থ্য পরীক্ষা জরুরি। এলক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান তিনি।
ব্রিলিয়্যান্ট ক্যাডেট স্কুলে শিশুদের স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্য কার্ড বিতরণ
৮৯