আমিরুল ইসলাম নয়ন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের আনারপুরা নামক স্থানে এক সড়ক দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের চালক ও সহকারী গুরুতর আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান অজ্ঞাত একটি গাড়িকে পেছন থেকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, মহাসড়কের আনারপুরা এলাকায় দুর্ঘটনার কবলে পড়া কাভার্ড ভ্যানটির সামনের অংশ দুমড়েমুচড়ে যাওয়ায় চালক ও সহকারী ভেতরে আটকা পড়েন। সংবাদ পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অত্যাধুনিক হাইড্রোলিক যন্ত্র ব্যবহার করে তাদের উদ্ধার করে। আহতরা হলেন- চালক আবুল কাশেম (৪০) ও হেলপার সাইফুল ইসলাম (৪২)। উদ্ধারের পরপরই তাদের চিকিৎসার জন্য গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানের ভেতরে আটকে পড়া চালক ও সহযোগীকে উদ্ধার
২৬
পূর্ববর্তী পোস্ট