হোম সিরাজদিখান সিরাজদিখানে সহায়তার নামে ডেকে নিয়ে বৃদ্ধকে মারধর ও নগ্ন করে ভিডিও ধারণের অভিযোগ

সিরাজদিখানে সহায়তার নামে ডেকে নিয়ে বৃদ্ধকে মারধর ও নগ্ন করে ভিডিও ধারণের অভিযোগ

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের সিরাজদিখানে এক ব্যক্তিকে সাহায্যের কথা বলে ডেকে নিয়ে পিটিয়ে জখম, নগদ টাকা লুট এবং বিবস্ত্র করে ভিডিও ধারণের মাধ্যমে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। উপজেলার ‘সুখের ঠিকানা’ নামক এক ভাড়া বাসায় এ লোমহর্ষক ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ নাসির আহম্মেদ মিঠুন (৫৫) বাদী হয়ে সামিয়া ইসলাম (২৫) নামে এক নারীসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনার বিবরণ ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম রাজদিয়া গ্রামের বাসিন্দা নাসির আহম্মেদ মিঠুন এলাকার পরিচিত মুখ এবং অভিযুক্ত সামিয়াকে বিভিন্ন সময়ে সাহায্য-সহযোগিতা করে আসতেন। গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে সামিয়া ইসলাম তাকে ফোন করে জানান যে, তিনি বড় ধরনের বিপদে পড়েছেন এবং তার দ্রুত সাহায্য প্রয়োজন। পূর্বপরিচয়ের সুবাদে মিঠুন নিমতলা মোড়ে গেলে সামিয়া তাকে কৌশলে তার বর্তমান বাসভবন ‘সুখের ঠিকানা’য় নিয়ে যান।
ভুক্তভোগীর দাবি, বাসায় প্রবেশের কিছুক্ষণের মধ্যেই পূর্বপরিকল্পিতভাবে সামিয়ার হুকুমে ৩-৪ জন অজ্ঞাতনামা যুবক তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে।
মিঠুন জানান, তিনি মারধরে বাধা দিলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে কাঠের ডাসা ও রুটি তৈরির বেলুন দিয়ে তাকে পিটিয়ে গুরুতর জখম করে। একপর্যায়ে সন্ত্রাসীরা তার পরনের কাপড় খুলে ফেলে নগ্ন অবস্থায় ভিডিও ধারণ করে শ্লীলতাহানি ঘটায়। হামলাকারীরা ভুক্তভোগীর পকেটে থাকা নগদ ৭২ হাজার টাকা এবং একটি স্যামসাং এ-৫৪ মডেলের স্মার্টফোন ছিনিয়ে নেয়। একপর্যায়ে সুযোগ বুঝে মিঠুন হামলাকারীদের ধাক্কা দিয়ে প্রাণভয়ে দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে আত্মরক্ষা করেন।
এ ঘটনার পর লোকলজ্জা ও স্থানীয়ভাবে আলোচনার কারণে থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানান ভুক্তভোগী।
তিনি বলেন, “আমি অভাবী মানুষকে সাহায্য করতে গিয়ে এভাবে প্রতারণা ও পৈশাচিকতার শিকার হবো তা কল্পনাও করিনি। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। ঘটনার সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com