হোম টঙ্গিবাড়ি কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণে বৃহত্তর স্বার্থে মনোনয়ন প্রত্যাহার

কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণে বৃহত্তর স্বার্থে মনোনয়ন প্রত্যাহার

মুন্সীগঞ্জ-২ আসনে জোট প্রার্থীকে সমর্থন জামায়াত প্রার্থীর

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণে বৃহত্তর জাতীয় স্বার্থে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-২ (টঙ্গীবাড়ী ও লৌহজং) আসনে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক এ বি এম ফজলুল করিম।
গতকাল মঙ্গলবার বিকেল ৪টা ৩০ মিনিটে মুন্সীগঞ্জের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর নিকট আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার করেন তিনি। একই সঙ্গে জোটের প্রার্থী বাংলাদেশ নাগরিক পার্টির প্রার্থী মাজেদুল ইসলামকে সমর্থনের ঘোষণা দেন অধ্যাপক ফজলুল করিম। ফলে মুন্সীগঞ্জ-২ আসনে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে থাকছেন মাজেদুল ইসলাম।
মনোনয়ন প্রত্যাহারের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অধ্যাপক এ বি এম ফজলুল করিম বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক, সুশৃঙ্খল ও দায়িত্বশীল সংগঠন। কেন্দ্রীয় ও দলীয় সিদ্ধান্তের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই আমি মনোনয়ন প্রত্যাহার করেছি। এতে আমার কোনো অনুযোগ বা হতাশা নেই। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পক্ষে যেই কাজ করবে, আমরা তার সাথেই থাকব।”
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর মনোনয়ন পাওয়ার পর গত এক বছরেরও বেশি সময় ধরে মুন্সীগঞ্জ-২ আসনের অলিগলি ঘুরে মানুষের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ করেছি। প্রতিটি ওয়ার্ডে যাওয়ার চেষ্টা করেছি, সাধারণ মানুষের কথা শুনেছি এবং তাদের দোয়া ও ভালোবাসা পেয়েছি। কতটুকু পেরেছি জানি না, তবে মানুষের যে আন্তরিকতা, সমর্থন ও সাহস পেয়েছি-তা আমাকে সত্যিই অভিভূত করেছে। এলাকার দায়িত্বশীল নেতাকর্মী ও সাধারণ মানুষ খেয়ে না খেয়ে, রাত-দিন একাকার করে যে পরিশ্রম করেছেন, তার জন্য আমি আজীবন কৃতজ্ঞ।
অধ্যাপক ফজলুল করিম বলেন, প্রার্থী হিসেবে যেভাবে মাঠে কাজ করেছি, এখনো একই আন্তরিকতা নিয়ে জোটের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালাব। ইসলামী মূল্যবোধ, ন্যায়বিচার ও মানুষের কল্যাণে দল যে ভূমিকা প্রত্যাশা করে, আমি সেভাবেই দায়িত্ব পালন করব, ইনশাল্লাহ।

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com