নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের ৩টি সংসদীয় আসন থেকে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ২৩ জন। তবে, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন ৪ জন।
মুন্সীগঞ্জ-২ আসনটিতে দশ দলীয় জোট থেকে এনসিপির জন্য বরাদ্দ রাখায় এ আসনের জামায়াত প্রার্থী এবিএম ফজলুর করিম গতকাল মঙ্গলবার বিকালে মনোনয়ন প্রত্যাহার করে নেন। এ আসনে এনসিপির প্রার্থী মাজেদুল ইসলাম। এছাড়া একই কারণে মুন্সীগঞ্জ-৩ আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করেন খেলাফত মজলিসের হাজী আব্বাস কাজী, ২ আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের মো. আমিনুল ইসলাম।
অন্যদিকে, ব্যক্তিগত কারণ দেখিয়ে মুন্সীগঞ্জ-১ আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা সরাফত আলী সপু। তিনি স্বতন্ত্র প্রার্থী হতে চেয়েছিলেন। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী এসব তথ্য নিশ্চিত করেছেন।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, জেলায় বিএনপি থেকে ৩ জন, জামায়াত ও এনসিপি থেকে ১ জন করে দুইজন এবং স্বতন্ত্র থেকে ২ জনসহ ১৯ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তফসিল অনুযায়ী, বুধবার তাদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।
মুন্সীগঞ্জে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন ৪ জন
৩৫
পূর্ববর্তী পোস্ট