হোম গজারিয়া গজারিয়ায় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় কামরুজ্জামান রতন

গজারিয়ায় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় কামরুজ্জামান রতন

এলাকার উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের গজারিয়ায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ভবেরচর বাজার সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে গজারিয়া প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গজারিয়া প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আরফিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইউকে সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ড. আতাউর রহমান, গজারিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন জুয়েল, আমিরুল ইসলাম নয়ন, যুগ্ম সম্পাদক আজিজুল হক পার্থ, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ সায়মন শাহাদাত, সিনিয়র সদস্য এস এম নাসির উদ্দিন, মহিউদ্দিন আহমেদ, মাসুদ রানা, গজারিয়া প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক সোলায়মান সিকদার, দপ্তর সম্পাদক আল আমিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাইদ হাসান আরফান, আমজাদ হোসেন মোল্লা, ওসমান গণি, আরিফুল ইসলাম সাগর, রাসেল সরকার, মাসুদ আহমেদ প্রমুখ।
এসময় কামরুজ্জামান রতন বলেন, এলাকার উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, কিশোর গ্যাংসহ সকল অপরাধমুক্ত এলাকা গড়ে তুলতে সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা প্রয়োজন। আমি আশা করি, আধুনিক মুন্সীগঞ্জ গড়ে তুলতে মুন্সীগঞ্জবাসী সর্বদা আমার পাশে থাকবে।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের মানুষের অধিকার আদায়ে সর্বোচ্চ ভূমিকা পালন করেছেন। কখনো তিনি অন্যায়ের কাছে আপস করেননি। আজকে সেই আপসহীন নেত্রী আর আমাদের মাঝে নেই। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারন করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। তারেক রহমান ক্ষমতায় আসলে মানুষ তার গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে।
এসময় কামরুজ্জামান রতন গণমাধ্যমকর্মীদের নিকট বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার আশাবাদ ব্যক্ত করেন।

 

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com