নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের গজারিয়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতনকে ফুল দিয়ে বরণ করে নেন বাউশিয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় উপজেলার বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউশিয়া গ্রামে অনুষ্ঠিত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী মো. কামরুজ্জামান রতন।
বাউশিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল আহাদ মাস্টারের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াসউদ্দিন, রফিকুল ইসলাম ভিপি মাসুম, মোঃ ইসহাক আলী, মুহাম্মদ মাসুদ ফারুক, মোতাহার হোসেন জাহাঙ্গীর, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, সাবেক উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা চৌধুরী তপন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জামাল ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন বাউশিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান মিয়াজী, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবাদুল্লাহ হক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল মেম্বার, মাহাদী ইসলাম বাবু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রাসেল দেওয়ান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মিজানুর রহমান মিজান প্রমুখ।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
গজারিয়ায় খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল
১০৩
পূর্ববর্তী পোস্ট