হোম টঙ্গিবাড়ি এলাকার উন্নয়নে মুন্সীগঞ্জ-২ আসনে বিল্লাল হোসাইনকে সমর্থন করুন — চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম

এলাকার উন্নয়নে মুন্সীগঞ্জ-২ আসনে বিল্লাল হোসাইনকে সমর্থন করুন — চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, একটি স্বার্থান্বেষী দল আমাদের ধোঁকা দিয়ে ক্ষমতায় যাওয়ার রঙ্গিন স্বপ্ন দেখেছিল। তাদের স্বপ্ন বাস্তবায়ন হবে না। তারা ক্ষমতায় গিয়ে শরিয়াহ আইন বাস্তবায়ন করবে না এবং শরিয়াহ অনুযায়ী দেশ পরিচালনা করবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ন্যায়ের পক্ষে, ভালো মানুষের পক্ষে ভোট দিতে হবে। ইসলামের পক্ষে, মানবতার কল্যাণের পক্ষে, দেশের কল্যাণের পক্ষে এবং ভালো মানুষের পক্ষে, ভালো নীতি-আদর্শের পক্ষে যদি আপনার সমর্থন দিতে চান, তাহলে আমি সকলকে অনুরোধ করছি এলাকার উন্নয়নে মুন্সীগঞ্জ-২ আসনে বিল্লাল হোসাইনকে সমর্থন করুন।
গতকাল শনিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ লৌহজং-টঙ্গীবাড়ী উপজেলা শাখার আয়োজনে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আমতলী মাদরাসা সংলগ্ন বালুর মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন- ওরা একা হয়ে গেছে। তারা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। অনেকেই রঙিন স্বপ্ন দেখছে এককভাবে ক্ষমতায় যাওয়ার। ইসলামি আন্দোলন বাংলাদেশ একা না। ইসলামি আন্দোলন বাংলাদেশের সাথে আল্লাহ আছেন। আমরা দেশকে ভালোবাসি। ওরা দেশকে ভালোবাসার নামে গোপনে আমেরিকার সাথে আঁতাত করছে। আমরা দেশকে ভালবাসি।
নির্বাচনী জনসভায় মুন্সীগঞ্জ-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক গাজী রফিকুল ইসলাম বাদলের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন মুন্সীগঞ্জ-২ (টঙ্গীবাড়ী-লৌহজং) আসনের ইসলামি আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখার প্রার্থী আলহাজ্ব কে. এম. বিল্লাল হোসাইন। মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে মনোনীত হাতপাখার প্রার্থী মো. সুমন দেওয়ান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুফতী সানা উল্লাহ কাসেমীসহ দলের অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জনসভা শেষে টঙ্গীবাড়ী উপজেলার প্রধান সড়কে মিছিল এবং গণসংযোগ হয়।

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com