হোম সিরাজদিখান মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থীকে বিজয়ী করতে যুবদলের মতবিনিময় সভা

মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থীকে বিজয়ী করতে যুবদলের মতবিনিময় সভা

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে যুবদলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় সিরাজদিখান উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও মুন্সীগঞ্জ-১ আসনে যুবদলের নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত নেতা সোহেল আহমেদ রানা।
তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সিরাজদিখান উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াছিন সুমনের সভাপতিত্বে এবং সদস্য সচিব শাহাদাৎ শিকদারের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন যুবদল নেতা আমজাত হোসেন, এ আর মানিক, জনি প্রমুখ। এসময় বক্তারা বলেন, দলীয় শৃঙ্খলা বজায় রেখে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে এবং প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com