হোম টঙ্গিবাড়ি টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে বিএনপি মনোনীত প্রার্থী আজাদের মতবিনিময় সভা

টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে বিএনপি মনোনীত প্রার্থী আজাদের মতবিনিময় সভা

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের সঙ্গে টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বেলা ১১টায় টঙ্গীবাড়ী সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন টঙ্গীবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় নির্বাচন, গণতন্ত্র, গণমাধ্যমের ভূমিকা এবং স্থানীয় সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকরা দীর্ঘদিন ধরে সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দায়িত্বশীল সাংবাদিকতা করে আসছেন। স্থানীয় মানুষের সমস্যা, বঞ্চনা ও অন্যায়ের কথা সাহসের সঙ্গে তুলে ধরার মাধ্যমে তারা গণতন্ত্রকে শক্তিশালী করছেন।
তিনি বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতার কোনো বিকল্প নেই।
সভায় আরও বক্তব্য দেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক।
তিনি বলেন, সাংবাদিক সমাজ রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজের অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আগামীর নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকরা নির্ভয়ে তাদের দায়িত্ব পালন করবেন-এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ জামাল হোসেন, শিক্ষানুরাগী রনি মল্লিকসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এসময় টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি, সহ-সভাপতি সুমন চৌকদার ও সামসুদ্দিন তুহিন, সহ-সাধারণ সম্পাদক শেখ মোঃ সোহাগ ও মোঃ নাজমুল ইসলাম পিন্টু, সাংগঠনিক সম্পাদক কাদির খান, দপ্তর সম্পাদক মোঃ হোসেন হাওলাদার, দৈনিক দিন প্রতিদিন পত্রিকার প্রতিনিধি মোঃ মাসুদসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

 

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com