নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের সিরাজদিখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত এমপি প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ্’র ধানের শীষ প্রতীকের বিজয়ের লক্ষ্যে ব্যাপক নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে লতব্দী ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন ভাষানচর ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মফিজ বেপারী ও সাধারণ সম্পাদক আবুল হোসেনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে এ প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
প্রচার-প্রচারণা চলাকালীন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মফিজ বেপারী বলেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শের সৈনিক। মুন্সীগঞ্জ-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত এমপি প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ্ ভাইয়ের বিকল্প নাই। শেখ মোঃ আব্দুল্লাহ’ ভাই একজন সৎ ও দানশীল ভালো মানুষ। আব্দুল্লাহ ভাই বিজয়ী হলে মাদক, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত মুন্সীগঞ্জ-১ আসন গঠিত হবে। এ এলাকার শিক্ষার মান বৃদ্ধি পাবে, রাস্তা-ঘাটের উন্নয়ন হবে, জনসাধারণের বেকারত্ব দূর হবে, কর্মসংস্থানের ব্যবস্থা হবে। সর্বোপরি সবার ভাগ্যের পরিবর্তন হবে।