নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের ধলাগাঁও বাজারে গতকাল রবিবার বিকালে মুন্সীগঞ্জ জেলা নাগরিক দলের উদ্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মুন্সীগঞ্জ জেলা নাগরিক দলের প্রধান উপদেষ্টা রহিমা শিকদার। বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আহাদ রোমানের ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা নাগরিক দলের সভাপতি হুমায়ুন আহমেদ। এসময় আরও উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সহ-সভাপতি মীর সেলিম, মুন্সীগঞ্জ পৌরসভা ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শিপলু শিকদার, মুন্সীগঞ্জ জেলা নাগরিক দলের সাধারণ সম্পাদক মোঃ সোহেল, সহ-সভাপতি মোঃ তমিজউদ্দিন মালসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।