হোম আন্তর্জাতিক থাইল্যান্ডে সামরিক বিমান বিধ্বস্তে দুই পাইলট নিহত

থাইল্যান্ডে সামরিক বিমান বিধ্বস্তে দুই পাইলট নিহত

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে দুই পাইলট নিহত হয়েছেন।
বিমান বাহিনী জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার প্রশিক্ষণ ফ্লাইটের সময় উত্তর থাইল্যান্ডের একটি বনাঞ্চলে সামরিক বিমানটি বিধ্বস্ত হয়। খবর এএফপির।
বিমান বাহিনীর মুখপাত্র জ্যাকক্রিট থামানভিচাই বলেন, আজ সকালে প্রশিক্ষণ চলাকালীন সামরিক বিমান দুর্ঘটনায় দুই পাইলট নিহত হয়েছেন।
বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধ অনুসন্ধান ও উদ্ধার প্রশিক্ষণ মিশনের সময় সকাল ১০টা ২০ মিনিটে চিয়াং মাই প্রদেশে দুই আসনের বিমানটি বিধ্বস্ত হয়।
বিবৃতিতে বলা হয়েছে, এই দুর্ঘটনা স্থানীয় বাসিন্দাদের ওপর তেমন কোনো প্রভাব ফেলেনি বা বেসামরিক সম্পত্তির কোনো ক্ষতি করেনি।
কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ তদন্ত করছে। এর আগে গত বছরের এপ্রিলে রাজধানী ব্যাংককের দক্ষিণে একটি রিসোর্ট শহরের কাছে প্যারাসুট প্রশিক্ষণ মহড়ার সময় একটি ছোট বিমান সমুদ্রে বিধ্বস্ত হলে ছয় থাই পুলিশ কর্মকর্তা নিহত হন।

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com