মেহেদী সুমন : মুন্সীগঞ্জের শ্রীনগরে জাকের পার্টির কেন্দ্রীয় কর্মসূচীর ধারাবাহিকতায় জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে উপজেলা ও পৌরসভাভিত্তিক জাকের পার্টির শান্তি ও সম্প্রীতির আহ্বানে সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার দুপুর ১টার দিকে জাকের পার্টির সভাপতি আবুল হোসেন এর সভাপতিত্বে র্যালীটি বের হয়ে উপজেলার চকবাজার মোড় হয়ে শ্রীনগর থানার দেউলভোগ মোড়সহ প্রদক্ষিণ করে উপজেলার বেজগাঁও, পল্লী বিদ্যুৎ রোড ও পদ্মা ফিউচার শপিং সেন্টার সংলগ্ন বালুর মাঠে এসে শেষ হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সারোয়ার মোহাম্মদ সানী। আরো উপস্থিত ছিলেন জাকের পার্টির ছাত্র ফ্রন্ট মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি তুষার আহমেদ কুতুব, জাকের পার্টির শ্রীনগর উপজেলা যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি আসাদুজ্জামান লিটন, শ্রীনগর উপজেলা ছাত্র ফ্রন্টের সভাপতি সম্রাট খান, মুন্সীগঞ্জ জেলা ছাত্রী ফ্রন্টের সভানেত্রী লিমা বেগম, জেলা মহিলা ফ্রন্টের সভানেত্রী শিলা বেগম প্রমুখ।
শ্রীনগরে জাকের পার্টির আয়োজনে শান্তি ও সম্প্রীতির আহ্বানে সমাবেশ ও র্যালী
২১