নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুরচরে শেখ মোঃ আব্দুল্লাহ’র গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকাল ৪টায় মোল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে এ পথসভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলার রামকৃষ্ণদি, খিদিরপুর, গয়াতলা, রামানন্দ, কংসপুরা, ভাসানচরসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেন শেখ মোঃ আব্দুল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, বালুচর ইউপি চেয়ারম্যান হাজী মো. আওলাদ হোসেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী নুর হোসেন, বালুচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল লতিফ, বালুচর ইউনিয়ন সদস্য সচিব আবুল হোসেন প্রমুখ।
সিরাজদিখানে বিএনপির গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
৩৪
পূর্ববর্তী পোস্ট