হোম গজারিয়া গজারিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত

গজারিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের গজারিয়ার ভবেরচর এলাকায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শামসুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সহ-সভাপতি সাইফুল ইসলাম স্বপন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা আমিরুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আলমগীর দেওয়ান, ইমামপুর ইউনিয়নের সভাপতি সামসুল হক, গুয়াগাছিয়া ইউনিয়নের সভাপতি হারুন অর রশিদ, বাউশিয়া ইউনিয়নের সভাপতি শফিক, সাধারণ সম্পাদক বশির আহমেদ, টেঙ্গারচর ইউনিয়নের সভাপতি আব্দুল মতিন, উপদেষ্টা মজিবুর রহমান, সদস্য আবু সালেহ, আব্দুল মালেক, শাহাবুদ্দিন, নজরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় বক্তারা বলেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের দুঃসময়ে পাশে দাঁড়ানোই এই সংগঠনের মূল লক্ষ্য ও দায়িত্ব।
তারা জানান, ভবিষ্যতেও মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com