হোম মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জে ঘুরতে যাওয়ার প্রলোভনে সহকর্মীকে খুন গ্রেফতার ৩

মুন্সীগঞ্জে ঘুরতে যাওয়ার প্রলোভনে সহকর্মীকে খুন গ্রেফতার ৩

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জে মাওয়ায় ঘুরতে আসার কথা বলে ফেরার পথে ৩ অটোচালক মিলে খুন করে অপর এক অটোচালককে। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ঢাকার কেরানিগঞ্জ উপজেলার বনগ্রাম গ্রামের আক্কাছ আলীর ছেলে মোঃ শিমুল (৩৫), একই উপজেলার মজিদ বেরা গ্রামের হালিম মিয়ার ছেলে মোঃ আলাউদ্দিন (৩৩) এবং পশ্চিম বাঘাসুর গ্রামের মোঃ মোস্তফার ছেলে মোঃ ফারুক (৩৬)। এ ঘটনায় লুন্ঠিত অটোরিক্সাটি উদ্ধার করা হয়েছে।
মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম গতকাল শনিবার বিকালে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেপ্তারকৃতরা এবং নিহত সোহেল রানা সবাই পেশায় অটোরিকশা চালক এবং একে অপরের পূর্বপরিচিত ছিলেন। গত ২২ জানুয়ারি শ্রীনগরের হাঁসাড়া এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের একটি ব্রিজের নিচ থেকে সোহেল রানার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে ২১ জানুয়ারি সন্ধ্যায় আসামী আলাউদ্দিন ও তার এক সহযোগী ইকুরিয়া থেকে সোহেলের অটোরিকশাটি ভাড়া নেয়। পথে আব্দুল্লাহপুর থেকে শিমুল তাদের সাথে যোগ দেয়। তারা মাওয়া এলাকায় ঘোরাঘুরি করে ফেরার পথে হাঁসাড়া আলমপুর আন্ডারপাসের কাছে নির্জন স্থানে অটোরিকশা থামিয়ে সোহেল রানাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে মরদেহ গুম করার উদ্দেশ্যে ব্রিজের নিচে পানিতে ফেলে দিয়ে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।
পুলিশ সুপার আরো জানান, শ্রীনগর থানা পুলিশের একটি বিশেষ টিম তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে গত ৩০ জানুয়ারি আসামীদের গ্রেপ্তার করে।
জিজ্ঞাসাবাদে আসামীরা জানায়, অটোরিকশাটি বিক্রির উদ্দেশ্যে তারা এই হত্যাকান্ড ঘটিয়েছে। পরে লুণ্ঠিত অটোরিকশাটি আসামী ফারুকের কাছে ৪০ হাজার টাকায় বিক্রি করা হয়। ফারুকের হেফাজত থেকেই অটোরিকশাটি উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অপর এক পলাতক আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশ সুপার।

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com