স্বপ্না আক্তার রাকা : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” -এ স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের শ্রীনগরে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার বিকেল ৪টায় শ্রীনগর উপজেলার বাড়ৈগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মরহুম আনোয়ার স্মৃতি ফুটবল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীনগর থানার এস আই মাঈনুল, আবুল হাশেম শেখ, নুরুল ইসলাম মাদবর, মনির হোসেন শেখ, শাহানুর মাদবর, রতন মাদবর, হাতেম মাঝি, নেছার মাঝি, শ্রীনগর বাজার ব্যবসায়ী মোঃ মহিউদ্দিন তালুকদার, শাহজাহান মোড়ল, শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, মোফাজ্জল হোসেন, আটপাড়া ইউপি সদস্য রানা হাবিবুল্লাহ মিয়া, ইউপি সদস্য মেছের খান, তপন হাওলাদার, ওসমান গণি মাঝি, ঝন্টু মোড়ল, নজরুল ইসলাম মোড়ল, জসিম দেওয়ান, শ্রীনগর বাজার ব্যবসায়ী আতিক হোসেন, জহিরুল ইসলাম মোড়ল, মালয়েশিয়া প্রবাসী শরিফুল ইসলাম মোড়ল, লিমন শেখ, প্রবাসী মামুন মাদবর, মারুফ মাঝি, জোবায়ের শেখ, হুমায়ুন, তানভীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলায় সার্বিক সহযোগিতায় ছিলেন আঃ ছাত্তার মৃধা, জুয়েল শেখ, আল-আমিন মৃধা, জামানুুর, নাজিম, আমিনুল ইসলাম মৃধা, তামিম মৃধা প্রমুখ।
ক্রীড়া প্রতিযোগিতার ফাইনালে ক্রিকেটে অংশ নেয় বাড়ৈগাঁও রেডফোর্স এলিট বনাম উত্তর পাড়া। এতে রেডফোর্স এলিট চ্যাম্পিয়ন হয়। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।
বাড়ৈগাঁও মরহুম আনোয়ার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
৭৮
পূর্ববর্তী পোস্ট