হোম মুন্সীগঞ্জ নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে অবস্থান কর্মবিরতিতে মুন্সীগঞ্জ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে অবস্থান কর্মবিরতিতে মুন্সীগঞ্জ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক : নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে অবস্থান কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে মুন্সীগঞ্জ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
গতকাল সোমবার সকাল ১০টা হতে ১১টা পর্যন্ত মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতৃবৃন্দ। কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি গাজী জসিম উদ্দিন, সহ-সভাপতি আবু সাঈদ সরকার, সহ-সভাপতি হারুন-অর-রশিদসহ এসোসিয়েশনের নেতৃবৃব্দ।
এসময় তারা বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমাদের পরিবার-পরিজন নিয়ে চলা কষ্টদায়ক হয়ে পড়েছে। আমরা সরকারের কাছে জোরালো দাবী জানাচ্ছি, নবম পে-স্কেল বাস্তবায়নের। আর যদি দাবী বাস্তবায়ন না হয়, তাহলে আরো কর্মসূচি দেওয়া হবে।

 

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com