৯৯
নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৮শত পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
মুন্সীগঞ্জ পুলিশ সুপারের দিকনির্দেশনায় গত রবিবার রাতে ডিবির এসআই (নি.) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে মুন্সীগঞ্জ সদর থানাধীন পঞ্চসার ইউনিয়নের চৌরাস্তা মোড় এলাকায় (নতুন ফেমাস হেল্থ কেয়ার হাসপাতালের সামনে) অভিযান চালানো হয়। এসময় মো. মেহেদী হাসান কাশেম (৪২) ও শ্যামল শেখ (৪৫) কে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ৮শত পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।