হোম সদর আদালতপাড়ার আইনজীবীদের নিয়ে ধানের শীষে ভোট চাইলেন কামরুজ্জামান রতন

আদালতপাড়ার আইনজীবীদের নিয়ে ধানের শীষে ভোট চাইলেন কামরুজ্জামান রতন

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জ আইনজীবী সমিতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দকে সাথে নিয়ে আদালতপাড়ায় ধানের শীষ প্রতীকে ভোট চান মুন্সীগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মোঃ কামরুজ্জামান রতন।
গত মঙ্গলবার সকাল ১০টায় তিনি আদালত প্রাঙ্গণে উপস্থিত হলে জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ জাকারিয়া মোল্লা, সাধারণ সম্পাদক পারভেজ আলম, সিনিয়র আইনজীবী তোতা মিয়া, হুমায়ুন কবির (শাহীন মিজি), জাহাঙ্গীর ঢালী, আরিফ হোসেন মাতব্বর, আসাদুজ্জামান, নাসিম আক্তার সুমন, মজিবুর রহমান শেখ, আকলিমা আক্তার সুপ্তি, এড. জাহাঙ্গীর আলম, আরফান সরকার খোকন, শাহ আলম সরকার ছাড়াও শতাধিক আইনজীবী তাকে স্বাগত জানান। পরে তিনি আদালতপাড়ার উপস্থিত আইনজীবী ও আগতদের সাথে কথা বলেন ও ধানের শীষে ভোট চান। এসময় সিনিয়র আইনজীবী আরশাদ উদ্দিন চৌধুরী দোয়া পড়ে কামরুজ্জামান রতনের মাথায় ফুঁ দিয়ে দেন।

 

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com