হোম গজারিয়া গজারিয়ায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও চকলেট বোমা উদ্ধার

গজারিয়ায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও চকলেট বোমা উদ্ধার

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের গজারিয়ায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের আস্তানায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, লোহার রড ও চকলেট বোমা উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার রাত ২টা থেকে ভোর পর্যন্ত উপজেলার ইমামপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের খেয়াঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। তবে
অভিযানে গ্যাংয়ের কোনো সদস্যকে আটক করা সম্ভব হয়নি।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে গজারিয়া আর্মি ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। দীর্ঘ কয়েক ঘণ্টার এই অভিযানে কিশোর গ্যাংয়ের আস্তানা থেকে ১৬টি ধারালো দেশীয় অস্ত্র, ৫টি লোহার রড এবং ৩০টি চকলেট বোমা উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, স্থানীয় সাব্বির, শাকিল ও মিহাদের নেতৃত্বে এই কিশোর গ্যাংটি দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে আসছিল। এসব দেশীয় অস্ত্র প্রদর্শন করে তারা সাধারণ মানুষকে ভয়-ভীতি দেখানো, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করতো।
সেনা ক্যাম্পের অপারেশন অফিসার সংবাদ মাধ্যমকে জানায়, এলাকার সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী বদ্ধপরিকর। সন্ত্রাসী কর্মকান্ড, নাশকতা এবং মাদকদ্রব্যের বিরুদ্ধে এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, সেনাবাহিনী উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম থানায় হস্তান্তর করেনি। হস্তান্তরের পর দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যেকোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com