নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের বেজগাঁও হতে হাট নওপাড়া বাজারে যেতে পথিমধ্যে পাটাভোগ গ্রামে এই ভাট্টি কারখানা অবস্থিত।
গতকাল শনিবার বেলা ১১টার দিকে সরেজমিনে গেলে স্থানীয় জনগণ জানায়, অক্টোবর মাসের এই ভাট্টি কারখানাটি মুন্সীগঞ্জ হতে পরিবেশ অধিদপ্তর কর্মকর্তা এসে বন্ধ করে দেয়। এখন আবার নতুন করে কাজ চালু হয়েছে পুরোদমে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, আমরা আশেপাশের কৃষকেরা কৃষিজমিতে সময়মতো বীজ বপন করতে পারছি না। এর বিষাক্ত কালো ধোঁয়ায় ফসিল জমিতে ফসল হচ্ছে না। পুরাতন এই ভাট্টি কারখানার পূর্বপাশে নতুন করে আবার আরেকটি ভাট্টি কারখানা তৈরি করছে পাটাভোগ গ্রামের রুহুল আমিন নামে আওয়ামী লীগের এক ব্যক্তি; যার প্রভাবে এলাকাবাসী মুখ খুলতে সাহস পায় না। এর আগে এই ভাট্টি কারখানার পাশে পুকুর থেকে ফেনসিডিল পাওয়া গেছে।
ভাট্টি কারখানার পাশ দিয়ে হেঁটে যাওয়া পথচারী কালামের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই বিষাক্ত কালো ধোঁয়ায় পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে এবং এর পাশ দিয়ে হেঁটে গেলে মানুষের নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হয়। প্রশাসনের কাছে এলাকাবাসীর একটাই দাবি, অতি দ্রুত এই ভাট্টি কারখানা অন্যত্র সরিয়ে নেওয়ার।
শ্রীনগরে থেমে নেই ভাট্টি কারখানা ; পরিবেশ অধিদপ্তরের ভূমিকা নিরব
৬০