হোম মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ-৩ আসন : স্বতন্ত্র ও ধানের শীষ প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া

মুন্সীগঞ্জ-৩ আসন : স্বতন্ত্র ও ধানের শীষ প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি এলাকায় ফুটবল প্রতীকের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ও ধানের শীষ প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটেছে। বর্তমানে সেখানে উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়েছে বলে জানা গেছে।
গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনার সূত্রপাত হয়, যা থেমে থেমে দুপুর পর্যন্ত অব্যাহত ছিল।
স্থানীয়রা জানান, গতকাল শনিবার সকালে ফুটবল প্রতীকের সমর্থক জেলা বিএনপির সদস্য আতাউর রহমান মল্লিকের লোকজন মুন্সিকান্দি এলাকায় ভোট চাইতে যায়। এসময় ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুজ্জামান রতন সমর্থক স্থানীয় বিএনপি নেতা উজির আলী ও আওলাদ মোল্লার লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। মুহুর্তেই ঘটনাটি স্থানীয় নেতাকর্মীদের মাঝে ছড়িয়ে পড়ে। পরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে এ ঘটনায় ছড়িয়ে পড়া ভিডিওতে একাধিক অস্ত্র নিয়ে অবস্থান করতে দেখা যায় আওলাদ পক্ষের লোকজনকে। এ খবর ছড়িয়ে পড়লে ফুটবল প্রতীকের সমর্থকরা ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে গেলে কৃষিজমিতে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে। বর্তমানে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে। যে কোনো সময় আবারও সংঘর্ষের আশঙ্কা থাকায় নিরীহ গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
মুন্সীগঞ্জ সদর অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের পূর্ব বিরোধ ছিল। নির্বাচন ঘনিয়ে আসতেই আবার তারা এলাকায় সক্রিয় হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com