নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের গজারিয়ায় “শান্তির জন্য পরিবর্তন, পরিবর্তনের জন্য জাতীয় পার্টি” -এই স্লোগানে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন হাজী মোঃ আরিফুজ্জামান দিদার।
গতকাল শনিবার সকাল ১০টা থেকে উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন মুন্সীগঞ্জ-৩ আসনের জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী হাজী মোঃ আরিফুজ্জামান দিদার। এসময় উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ শামীম ফরাজী ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
এসময় হাজী মোঃ আরিফুজ্জামান দিদার বলেন, বাংলাদেশে একমাত্র জাতীয় ইসলামিক দল জাতীয় পার্টি আর সবকয়টা লেবাসধারী দল। তাই পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের সালাম নিন, শান্তির জন্য লাঙ্গলে ভোট দিন।
গজারিয়ায় লাঙ্গল প্রতীক নিয়ে দ্বারে দ্বারে হাজী দিদার
৩৩